| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ওমানে ড্রোন হামলা, নিখোঁজ দুই ভারতীয় নাবিক

ওমান উপকূলে নোঙর করে থাকা একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার পর নিখোঁজ হয়েছেন দুই ভারতীয় নাবিক। নিকারাগুয়ার পতাকাবাহী ‘এমটি পেট্রো ডলফিন’ নামের জাহাজটিতে মোট ১১ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন।

বিস্তারিত...

রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ যাত্রী। তারা রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে তিনজন কিং আব্দুল্লাহ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাদের অবস্থা স্থিতিশীল।

বিস্তারিত...

দিল্লিতে বিক্ষোভে ১২ সাংবাদিক আটক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে টানা দ্বিতীয় দিনের বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে অন্তত ১২ সাংবাদিককে আটক করেছে দিল্লি পুলিশ। আটক সাংবাদিকদের মধ্যে হিন্দুস্তান টাইমসের সহযোগী সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান’-এর একজন প্রতিবেদকও রয়েছেন।

বিস্তারিত...

ইসরায়েলগামী ফ্লাইটে মুসলিম দেশের পাইলটদের নিষেধাজ্ঞা এয়ার ফ্রান্সের

ইসরায়েলের বিতর্কিত নতুন নির্দেশনা মেনে ফরাসি বিমান সংস্থা ‘এয়ার ফ্রান্স’ বাংলাদেশসহ ৩১টি মুসলিম দেশের নাগরিক বা দ্বৈত নাগরিকত্ব থাকা পাইলট ও কেবিন ক্রুদের তেল আবিবগামী ফ্লাইটে দায়িত্ব পালন থেকে বাদ দিয়েছে। ফরাসি সংবাদমাধ্যম ‘মিডিয়াপার্ট’এর প্রতিবেদন সূত্রে মিডল ইস্ট আই জানিয়েছে, ইসরায়েলগামী ফ্লাইটে নির্দিষ্ট কিছু দেশের ক্রুদের না পাঠানোর ইসরায়েলি শর্ত মানতে সম্মত হয়েছে এয়ার ফ্রান্স।

বিস্তারিত...

বিমানবন্দরে হুথিদের হামলা, কীভাবে জবাব দেবে সৌদি?

ক দশকেরও বেশি সময়ের মধ্যে নিজেদের ভূখণ্ডে হওয়া সবচেয়ে মারাত্মক হামলা মোকাবিলা করতে সৌদি আরব যখন হিমশিম খাচ্ছে, তখন প্রশ্ন উঠছে যে রিয়াদ কীভাবে এর জবাব দেবে। কারণ ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। হুথিদের বিরুদ্ধে যুদ্ধরত ইয়েমেনের সরকারি বাহিনীকে সহায়তা করতে গত সপ্তাহে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে সৌদি আরব। তবে এখন পর্যন্ত হুথিরা নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

বিস্তারিত...

বেআইনিভাবে বিক্ষোভকারীদের আটক করা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

শান্তিপূর্ণ ও নিরস্ত্র বিক্ষোভকারীদের বেআইনিভাবে আটক করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে দিল্লি মেট্রো ও রেল পরিষেবা যেন স্বাভাবিক থাকে, ইন্টারনেট সংযোগ ব্যাহত না হয় এবং জনসাধারণের অবাধ চলাচল বাধাগ্রস্ত না হয় সেই নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিস্তারিত...

‘মোদি ভারতের জন্য লজ্জার’ মুক্তি পেয়ে অভিজিতের বার্তা

আটক থেকে মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য ‘লজ্জার’ বলেও মন্তব্য করেছেন তিনি।

বিস্তারিত...

চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী বিজয়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চেন্নাই বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।রোববার (১১ অক্টোবর) তামিলনাড়ু তথ্য ও জনসংযোগ বিভাগের (টিএনডিআইপিআর) বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

বিস্তারিত...

মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতা

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তরুণদের দিল্লির যন্তর মন্তরে জড়ো হওয়ার আহ্বান জানানোর অভিযোগে আটক তিন নেতাকে মুক্তি দিয়েছেন আদালত।

বিস্তারিত...

লংমার্চ ঘিরে উত্তেজনা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলায় নিরাপত্তা স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার আশঙ্কায় ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিস্তারিত...

কয়েক ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১৪

কয়েক ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। পুলিশ বিভাগ শনিবার জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় জর্জিয়ার ডগলাস শহরের একটি বাড়িতে পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার গভীর রাতে গুলির শব্দ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ডগলাস পুলিশ বিভাগের কর্মকর্তারা। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে পাওয়া যায়।

বিস্তারিত...

খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল: ইসরায়েলি নেতা

ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিকে হত্যা করা একটি ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন ইসরায়েলের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান ইয়ার গোলান।

বিস্তারিত...

দিল্লির বিক্ষোভস্থলে যেতে দেওয়া হচ্ছে না কাউকে, কড়া অবস্থান পুলিশের

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়ার প্রস্তুতি নিয়েছিল ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাকর্মী ও বিক্ষোভকারীরা। তবে তাদের ঠেকাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার কঠোর অবস্থান নেয়। তারা দিল্লিগামী ট্রেন, দিল্লির মেট্রো এবং বাস চলাচল বন্ধ করে দেয়। দিল্লি পুলিশের লক্ষ্য ছিল যন্তরমন্তরে যেন কেউ কোনোভাবে অবস্থান না নিতে পারেন।

বিস্তারিত...

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া শহরে আজ (শনিবার) সকালে রাশিয়ার হামলায় সাতজন নিহত হয়েছেন। রয়টার্স জানায়, ধ্বংসস্তূপের নিচে আরো কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখছেন উদ্ধারকর্মীরা।

বিস্তারিত...

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

ভারতের দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা হয়েছে। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে মমতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টিভি৯। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউতে বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪